ধানের চেয়ে হলুদ চাষে বেশি লাভ

তৈয়ব আলী সরকার, নীলফামারী
১০ নভেম্বর ২০১৯, ০৭:৫৫আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৮:৫০

 ধানের চেয়ে হলুদ চাষ করে বেশি লাভ পাচ্ছেন কৃষকেরা। তাই নীলফামারীতে হলুদের আবাদ বাড়ছে। সদর উপজেলার রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের হলুদ চাষি হবিবর রহমান ও সফিউদ্দিন জানান, এক বিঘা জমিতে ৪০-৪৫ মণ হলুদ উৎপাদন হয়। প্রতিমণ হলুদ বিক্রি হয় ৬০০-৭০০ টাকায়। ৪৫ মণ হলুদ বিক্রি করে পাওয়া যায় ৩১ হাজার ৫০০ টাকা। আর একই পরিমাণ জমিতে ৮-১০ মণ আমন ধান উৎপাদন হয়। ১০ মণ ধান বিক্রি করে পাওয়া যায় মাত্র ৩ হাজার ৫০০ টাকা। এতে হলুদ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা।

চাষিরা জানান, একবিঘা জমিতে বীজ সার ও নিড়ানীসহ ১০ হাজার টাকা খরচ করে এক বছরে প্রায় ৬০-৬৫ হাজার টাকার হলুদ বিক্রি করা যায়। এখানকার হলুদের রঙ আকর্ষণীয় ও গুনে-মানে অতুলনীয়। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

 সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের লক্ষিচাপ গ্রামের চাষি অনিল চন্দ্র ও পতিরাম রায় বলেন, ‘হলুদ চাষ করে আমরা লাভবান হচ্ছি। আশা করছি, আগামী বছর চাষ আরও বাড়াবো।’ নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবুল কাশেম আজাদ বলেন, ‘এ বছর নীলফামারী জেলায় হলুদের চাষ হয়েছে ১ হাজার ৩১০ হেক্টর জমিতে। হলুদ চাষে পোকা মাকড়ের আক্রমণ নেই। বিনা ওষুধে, বিনা সেচে কৃষক ঘরে তুলতে পারে।

কৃষি বিভাগ হলুদ চাষিদের সব রকম কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হলুদের ফলন ভালো হয়েছে। আশাকরি, হলুদ চাষে কৃষক লাভবান ও স্বাবলম্বী হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, সদর উপজেলায় ২৬০ হেক্টর, সৈয়দপুরে ১৫ হেক্টর, ডোমারে ৩৭০ হেক্টর, ডিমলায় ৩৩৫ হেক্টর, জলঢাকায় ১৬০ হেক্টর ও কিশোরগঞ্জ উপজেলায় ১৭০ হেক্টর জমিতে হলুদ আবাদ হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল