কাল থেকে মোংলা বন্দরে পুরোদমে কাজ শুরু

মোংলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:৪৩

মোংলা বন্দর ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়ায় খুলনার মোংলার পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তবে ঝড়ে পশুর নদীতে বিদেশি কোম্পানির ড্রেজিং কাজে ব্যবহৃত একটি স্পিড বোট এবং উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় এক হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাস্তার ওপর বড় বড় শতাধিক গাছ উপড়ে পড়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এদিকে মোংলা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখানো হয়েছে। এর ফলে মোংলা বন্দরে রবিবার (১০ নভেম্বর) রাত থেকেই দেশি-বিদেশি জাহাজ চলাচলের কাজ শুরু হবে বলে জানান হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন।
তিনি বলেন, ‘রাতেই জাহাজ চলাচলের কাজ শুরুর পরই সোমবার (১১ নভেম্বর) সকাল থেকেই বন্দরের অপারেশনাল কাজ পুরোদমে শুরু হবে। একই সঙ্গে বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে অবস্থান করা ১৪টি বিদেশি জাহাজে পণ্য ওঠা নামার কাজ শুরু হবে। এদিন মোংলা বন্দরে আরও সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজ আসার শিডিউল রয়েছে।’
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলার প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের রাতে অনেক কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন খাবার পাননি বলে অভিযোগ করেছেন। চাঁদপাই ইউনিয়নের কানাইনগর সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া কয়েকজন অভিযোগ করে বলেন, ‘আমাদের কানাইনগর সাইক্লোন শেল্টারে অবস্থান নেওয়া দুর্গতদের মাঝে সরকারি-বেসরকারি কোনও খাবারই আসেনি। সারা রাত না খেয়ে সকালে বাড়ি ফিরেছেন প্রায় দুই শ’ নারী-পুরুষ।’
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, ‘মোংলা বাজারের সব শুকনো খাবার কিনে সর্বোচ্চ চেষ্টা করেছি সবার মাঝে বিতরণের। তবে একটি কেন্দ্রে রেডক্রিসেন্ট কর্মীদের আসতে দেরি হওয়ায় দুর্গতদের মাঝে খাবার দিতে দেরি হয়। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আরও বেশি আন্তরিক হওয়া দরকার ছিল।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
পটুয়াখালীতে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগে জামায়াত নেতাকে মারধর 
পটুয়াখালীতে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগে জামায়াত নেতাকে মারধর 
নামমাত্র সাজেই নজর কাড়া সাই পল্লবী
নামমাত্র সাজেই নজর কাড়া সাই পল্লবী
ম্যাককালামের বিদায়ের পর আইপিএলের সফল কোচ এবার ইংল্যান্ডে 
ম্যাককালামের বিদায়ের পর আইপিএলের সফল কোচ এবার ইংল্যান্ডে 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ