১৯ কেজি স্বর্ণ চুরির ঘটনায় তদন্ত কমিটি

বেনাপোল প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৯:৫৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:০০

১৯ কেজি স্বর্ণ চুরির ঘটনায় তদন্ত কমিটি

বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় একটি লকার থেকে ১৯ কেজির বেশি স্বর্ণ চুরির ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এই কমিটি গঠন করা হয়।

এর আগে, রবিবার (১০ নভেম্বর) রাতে চুরির ঘটনা ঘটে। কাস্টমস হাউজের লকার থেকে ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্ণ চুরি করে নিয়ে যায় একটি চক্র। লকারে অন্যান্য মূল্যবান জিনিসের মধ্যে মোট ২৯ কেজি স্বর্ণ ছিল।

চুরির ঘটনার সময় সিসি-টিভির ক্যামেরা খুলে রাখা হয়েছিল।

আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, যে চক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল। হয়তো কাস্টমস কমিশনারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করা হয়ে থাকতে পারে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার শামিম হোসেন জানান, চুরির ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন ও থানায় মামলা দায়ের করা হয়েছে। তিন দিনের মধ্যে ওই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি