রংপুরে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

রংপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ২৩:২৫ আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২৩:৪৩

রংপুরে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর বলার প্রতিবাদে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছে রংপুর মহানগর যুবলীগ। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাকে রংপুরে অবাঞ্ছিত করার কথাও ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে রংপুরের কাছারিবাজার এলাকায় মহানগর যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, যুবলীগ মহানগর সভাপতি বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।

শাফিয়ার রহমানের অভিযোগ, জাপা মহাসচিব ১০ নভেম্বর ঢাকায় জাপার এক সভায় জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অগ্রহণযোগ্য বক্তব্য রাখেন। এছাড়াও শহীদ নূর হোসেনকে ইয়াবা ও ফেনসিডিলখোর বলে অপবাদ দিয়েছেন। ১২ ঘণ্টার মধ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাকে। না হলে রাঙ্গাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সভা শেষে জাপা মহাসচিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম