সুন্দরবনে ৪টি ট্রলারসহ ৫৫ দর্শনার্থী আটক

মোংলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ১৫:০৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:২৩

চারটি ট্রলারসহ আটকসহ আটক ৫৫ দর্শনার্থী

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪টি ট্রলারসহ ৫৫ দর্শনার্থীকে আটক করেছে বনবিভাগ। বুধবার (১৩ নভেম্বর) ভোরে বনের হাড়বাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দর্শনার্থীদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এবার দুবলার রাস মেলা স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি বনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে গত ৮ নভেম্বর রাস মেলাস্থলে যায় বেশ কিছু দর্শনার্থী। এ সব দর্শনার্থী দুবলা থেকে ফেরার পথে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় আসার পর বুধবার ভোরে বনবিভাগের সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত ৪টি ট্রলার ও ট্রলারে থাকা বেশ কয়েকটি ধাঁরালো অস্ত্র জব্দ করা হয়। ধাঁরালো অস্ত্র নিয়ে বনে ঢুকার ব্যাপারে বনবিভাগের নিষেধাজ্ঞা রয়েছে। আটক ৫৫ দর্শনার্থীর বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

বন কর্মকর্তা মো. শাহিন কবির বলেন, ‘অনুমতি ছাড়া বনে ঢুকার অভিযোগে আটক ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হবে।

এর আগে একই অপরাধে ৫ অক্টোবর সুন্দরবনের জয়মনি এলাকা থেকে ৩টি ট্রলারসহ ৬০ জন ও ১১ নভেম্বর ধানসিদ্ধির চর এলাকা থেকে ৪টি ট্রলারসহ ৪৯ জন দর্শনার্থীকে আটক করে বনবিভাগ। সর্বশেষ ১৩ নভেম্বর হাড়বাড়িয়া এলাকা থেকে ৪টি ট্রলারসহ আটক হয়েছে ৫৫ জন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার
এআই বিতর্কে ভেস্তে গেল কোটি টাকার বই চুক্তি, 'কৃষ্ণাঙ্গ বলেই সন্দেহ' অভিযোগ লেখকের
এআই বিতর্কে ভেস্তে গেল কোটি টাকার বই চুক্তি, 'কৃষ্ণাঙ্গ বলেই সন্দেহ' অভিযোগ লেখকের
হামলা স্থগিতে ট্রাম্পকে অনুরোধের দাবি প্রত্যাখ্যান ইরানের
হামলা স্থগিতে ট্রাম্পকে অনুরোধের দাবি প্রত্যাখ্যান ইরানের
অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব