উপাচার্যের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ১৬:৩৯ আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৬:৪৪




 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরতরা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে হামলা চালানো হয়েছে। এরপর হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করেও কর্তৃপক্ষ আন্দোলন বন্ধ করতে পারেনি। শুধু দুর্নীতি নয়, বিশ্ববিদ্যালয়ে এখন যে অচলাবস্থা চলছে এজন্যই উপাচার্যের পদত্যাগ করা উচিত।’

দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হচ্ছে তা বিশ্ববিদ্যালয়কে রক্ষার আন্দোলন। কর্তৃপক্ষ ভয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় খুলে দিলে, আবারও সবাই আন্দোলনে আসবে। সরকারের উচিত দ্রুত তদন্ত প্রক্রিয়া চালু করে তা সম্পন্ন করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে সচল করা।’

 সমাবেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের মুখপাত্র ও সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসি থেকে এখন পর্যন্ত কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। এদিকে আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও আমাদের আন্দোলন থেমে যায়নি। এত বাধার পরেও আমাদের ন্যায়ের পক্ষের এ সংগ্রাম চলবে।’

এদিকে, নিজেদের অবস্থান জানাতে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান অধ্যাপক রায়হান রাইন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে রবি ও সোমবার বিরতি দিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) পটচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে জাবি শিক্ষক-শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করেছেন। বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী ও অ্যাক্টিভিস্টরা উপাচার্যের অপসারণ দাবি করেন।

/টিটি/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
রাজশাহীতে যে কারণে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
সর্বশেষ খবর
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন