বুলবুলের আঘাতে সুন্দরবনে অবকাঠামোগত ক্ষতি ৪০ লাখ টাকা

বাগেরহাট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ০৪:০৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:০৬

সুন্দরবন ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের হিসাব মতে, এই ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৬০ হাজার টাকা। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান এ তথ্য জানান।

পূর্ব বনবিভাগ জানায়, বুলবুলের আঘাতে বনের মধ্যে আবাসিক ভবন ৬টি, অনাবাসিক ভবন ১৭টি, জেটি ১০টি, জলযান ৩টি, ওয়াচ টাওয়ার ও গোলঘরসহ আরও ১৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে চাঁদপাই রেঞ্জে ১০ লাখ ৪০ হাজার টাকা, শরণখোলা রেঞ্জে ২৭ লাখ ২০ হাজার এবং সদর রেঞ্জে (মোংলা) ২ লাখ টাকা।

এ বিষয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি ইতোপূর্বেও সুন্দরবন কাটিয়ে উঠেছে বলে আমরা দেখেছি। তবে সুন্দরবন মানবসৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। এর জন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে। সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎকেন্দ্রসহ সব ধরনের শিল্প-কারখানা নির্মাণ বন্ধ করতে হবে।’

ডিএফও মো. মাহমুদুল হাসান বলেন, ‘বুলবুলের কারণে সুন্দরবনে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। গাছের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপি নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ
এনসিপি নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ
শেখ হাসিনাকে ভারত সরকার সম্ভবত আর রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ
শেখ হাসিনাকে ভারত সরকার সম্ভবত আর রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ
রাজপথের সঙ্গী বিএনপিকে বলতে চাই, জুলুমের হাত গুঁড়িয়ে দেওয়া হবে: মামুনুল হক
রাজপথের সঙ্গী বিএনপিকে বলতে চাই, জুলুমের হাত গুঁড়িয়ে দেওয়া হবে: মামুনুল হক
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে