বেনাপোলে সাড়ে তিন কেজি সোনার বারসহ আটক ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ০৭:০২আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০৭:১২

সোনার বার যশোরের বেনাপোল সীমান্তে সাড়ে তিন কেজি ওজনের ১৬টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ঘিবা, আমড়াখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটক চোরাকারবারিরা হলেন—বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের শ্রী নরেন বিশ্বাসের ছেলে দিলিপ বিশ্বাস (৩৫), বড় আঁচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী মনিরা খাতুন (৩৫) ও যশোরের আরএন রোড এলাকার লোনপাড়ার মনির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম জামিল (৩৫)।

বিজিবি জানায়, গোপনে বিজিবি সদস্যরা জানতে পারেন স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ সোনার চালান দৌলতপুর,আমড়াখালী ও ঘিবা সীমান্তে দিয়ে ভারতে পাচার করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা তিন চাকার একটি মাহিন্দ্র তল্লাশি করে রবিউল ইসলাম জামিলকে ৮০০ গ্রাম ওজনের ৮টি সোনার বারসহ আটক করেন। দৌলতপুর বিজিবি ক্যাম্পের টহলদল গরুর খাটাল এলাকার সীমান্ত পিলার ১৭-১৭ এর কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি সোনার বারসহ মনিরা খাতুনকে আটক করেন। এবং ২ নম্বর ঘিবা সীমান্তের ২২ নম্বর মেইন পিলার হতে ৮৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালিয়ে শ্রী দিলিপ বিশ্বাসকে দুই কেজি ওজনের দুটি সোনার বারসহ আটক করেন বিজিবি সদস্যরা।

৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটক ব্যক্তিদের সোনার বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি