সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১১৯ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১৬:৪১আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:১৯

উদ্ধার হওয়া রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষেরা (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন উপকূলবর্তী সাগর থেকে একটি ট্রলারসহ মালয়েশিয়াগামী ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের স্টাফ অফিসার (চট্টগ্রাম জোন) লে. কমান্ডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, ১১৯ রোহিঙ্গার মধ্যে ১৪টি শিশু, ৫৮ জন নারী ও ৪৭ জন পুরুষ রয়েছে। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে থাকে।

লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) সকালে জেলেদের মাধ্যমে খবর আসে—সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মানুষভর্তি একটি ট্র্রলার সাগরপথে মালয়েশিয়া যাচ্ছে। এরপর সেন্টমার্টিন কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে ট্রলারসহ ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন