উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা, রেলের ৪ কর্মচারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ১০:০৬ আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১০:১০

 উল্লাপাড়া স্টেশনে রংপুর এক্সেপ্রেসে অগ্নিকাণ্ড ও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার খালাসি ও মিস্ত্রিকে আটক করেছে জিআরপি থানা পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন, খালাসি আরিফুল ইসলাম এবং মিস্ত্রি আব্দুর রাজ্জাক ও মকবুল হোসেন।

তবে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার ও পশ্চিমাঞ্চল রেল বিভাগ, পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ওই চার জনকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পশ্চিমাঞ্চল রেল বিভাগ, রাজশাহীর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ ও সহকারী মহাপরিচালক মিয়া জাহানসহ অন্যান্য কর্মকর্তারা উল্লাপাড়ায় এসেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ঢাকা-থেকে লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্ম পার হয়ে আকস্মিক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ইঞ্জিন বাদে সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ইঞ্জিনসহ এসি বগিতে আগুন ধরে যায়। এরপর আরও ৩টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলসহ খুলনা ও রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল। এতে শিডিউল বিপর্যয় দেখা দেয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা