‘কর দিলে ব্যবসা হালাল হয়’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ২০:০০আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:২০

শ্রেষ্ঠ করদাতার পুরস্কার গ্রহণ করছেন মজিবুর রহমান সরদার সবার ঠিকমতো কর দেওয়া উচিত বলে মনে করেন মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ করদাতা মো. মজিবুর রহমান সরদার। তিনি বলেন,‘আমাদের দেওয়া করের টাকায় সরকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সেতু নির্মাণ করে। সরকারি কর্মচারীদের বেতনভাতা দেয়। ইসলামে জাকাত দেওয়ার বিধান আছে। জাকাত না দিলে ব্যবসা হালাল হয় না। আমি মনে করি, কর না দিলেও ব্যবসা হালাল হয় না।’ শুক্রবার (১৫ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান সরদার টিম্বার অ্যান্ড স মিল লিমিটেডের স্বত্বাধিকারী ও ইউএইচ ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি এবার নবম বারের মতো মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ কারদাতা নির্বাচিত হয়েছেন।

মজিবুর রহমান বলেন, ‘বেশি কর দিয়েছি বলে আমার টাকা বেশি বিষয়টি এমন নয়। অনেকে ঠিকমতো কর দেয় না। আমি মনে করি, সবার উচিত ঠিকমতো কর দেওয়া। করের এই টাকা আমরা একহাতে দিলে অন্যহাতে ফিরে আসে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার প্রদেশে চূড়ান্ত পরীক্ষা স্থগিত, কারণ জানালো ইরান
চার প্রদেশে চূড়ান্ত পরীক্ষা স্থগিত, কারণ জানালো ইরান
ডিউটি শেষে ঘুম, সকালে মিললো পুলিশ কর্মকর্তার লাশ
ডিউটি শেষে ঘুম, সকালে মিললো পুলিশ কর্মকর্তার লাশ
চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মির্জা ফখরুল
চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মির্জা ফখরুল
বিশ্বকাপ ফাইনালের উদ্বোধনী ও হাফটাইম শোতে থাকছেন যেসব তারকা
বিশ্বকাপ ফাইনালের উদ্বোধনী ও হাফটাইম শোতে থাকছেন যেসব তারকা
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম