রাবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা

রাবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ০৯:৪৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৯:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সোহরাব হোসেনকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে সোহরাব নিজে বাদী হয়ে মতিহার থানায় এ মামলা করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সোহরাব তিন জনকে আসামি করে মতিহার থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এজহারভুক্ত আসামিরা হলেন- আসিফ লাক, হুমায়ন কবির নাহিদ ও রবিন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সোহরাবকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ন কবির নাহিদ।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ নভেম্বর) রাতে জোহা হলে ছাত্রলীগকর্মী আসিফ ও হুমায়ন কবির নাহিদের নেতৃত্ব কয়েকজন সোহরাব মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করে। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। বর্তমানে সোহরাব রাজশাহী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাছ উৎপাদনে চাহিদার চেয়ে উৎপাদন বেশি, স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: মন্ত্রী
মাছ উৎপাদনে চাহিদার চেয়ে উৎপাদন বেশি, স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: মন্ত্রী
প্রতিবন্ধীদের উন্নয়নে করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান
প্রতিবন্ধীদের উন্নয়নে করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান
নেতার বাসায় গুলিবিদ্ধ ঘনিষ্ঠ সহযোগী, গুলি করলো কে?
নেতার বাসায় গুলিবিদ্ধ ঘনিষ্ঠ সহযোগী, গুলি করলো কে?
সাইবার সেফটি আইনের ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
সাইবার সেফটি আইনের ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস