বৃদ্ধা মাকে পেটানোয় মসজিদের ইমাম আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১০:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১০:৩৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করার ঘটনায় মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। তার নাম ইমাম হোসাইন (৩০)। রবিবার (১৭ নভেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার ছোট ফাউশা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণে ইমামকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আহত মায়ের সুপারিশে মুচলেকা দিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের আদালত থেকে তিনি ছাড়া পান।
ইমাম হোসাইন সোনারগাঁ উপজেলার জামপুর এলাকার বাসিন্দা। তিনি আড়াইহাজার উপজেলার ফাউশা কুটি বাড়ি জামে মসজিদের ইমাম।
সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহসান উল্লাহ জানান, বৃদ্ধা ফাতেমা বেগম শনিবার রাতে নিজের ছেলে ইমাম হোসাইনের বিরুদ্ধে তাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর আহত করার লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইমাম হোসাইনকে আটক করা হয়।
আহসান উল্লাহ আরও জানান, জমি সংক্রন্ত বিরোধের জেরে আদালত থেকে একটি সমন শনিবার দুপুরে ইমাম হোসাইনের কাছে পৌঁছায়। এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন তিনি। পরে স্থানীয়রা ফাতেমা বেগমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, অভিযুক্ত ইমামকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারিক প্রক্রিয়ার সময় আহত মা তার ছেলে আর এমন করবে না বলে সুপারিশ করলে মুচলেকায় সে ছাড়া পায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাকবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাকবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা