হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৭:২৫ আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:২৮

দণ্ডপ্রাপ্ত মাসুদুল ইসলাম মাসুদ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিস মাঝিকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। মামলায় অপর ছয় আসামি বেকসুর খালাস পেয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলো, মেহেন্দীগঞ্জের লস্করপুর গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে মাহামুদ ইকবাল ও একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মাসুদুল ইসলাম মাসুদ। তাদের মধ্যে ইকবাল পলাতক। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। ইদ্রিস মেহেন্দীগঞ্জের চরএককরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবী জাকির জানান, দীর্ঘদিন ধরে ইকবালের সঙ্গে নিহত ইদ্রিসের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এজন্য বেশ কয়েকবার সালিশি বৈঠক হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে ইদ্রিস তার জমি উদ্ধার করেন। এর জের ধরে ২০১৫ সালের ১২ জুন ইকবাল ও মাসুদ পরিকল্পনা অনুযায়ী ইদ্রিসের বাড়িতে গিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ইদ্রিস ইকবালকে জড়িয়ে ধরেন। ইকবালকে ছাড়িয়ে নিতে মাসুদ হাতুড়ি দিয়ে পেটায় ইদ্রিসকে। পরে দু’জন পালিয়ে যায়। ইদ্রিসকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিনই ইদ্রিসের বোন ছখিনা খাতুন বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত দুইজনসহ পাঁচ জনকে আসামি করে মামলা করেন।

 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়