‘বন্দুকযুদ্ধে’ জনসংহতি সমিতির ৩ সদস্য নিহত

রাঙামাটি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ২০:৪৩ আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:১৫

‘বন্দুকযুদ্ধে’ জনসংহতি সমিতির ৩ সদস্য নিহত রাঙামাটির রাজস্থলী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্তত তিনজন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দু’টি পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। সেখানে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা। তিনটি লাশই জনসংহতি সমিতি সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। সেখানে পৌঁছতে সময় লাগবে।’
এ ব্যাপারে কথা বলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কমিটির নেতাদের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

 

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা