সরিষাবাড়ীর ‘জল্লাদ সিদ্দিকে’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

জামালপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ০০:৫৯ আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০১:০৩

আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক আলবদর ওরফে জল্লাদ সিদ্দিক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক আলবদর ওরফে জল্লাদ সিদ্দিকের (৬৮) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আব্দুল বারী সোমবার (১৮ নভম্বর) এই তথ্য নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ নভেম্বর মামলাটি স্থানান্তর করা হয়।

আব্দুল বারী জানান, জল্লাদ সিদ্দিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ে করা মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যস্ত করেছেন। ট্রাইব্যুনাল পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।

ইজারাপাড়া (গোনারপাড়া) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে ১৪ অক্টোবর সরিষাবাড়ী সিআর আমলী আদালতে মামলাটি (নম্বর ৩১৩ (১) ২০১৯)দায়ের করেন। মামলায় পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, আট জন মুক্তিযোদ্ধা ও জল্লাদ সিদ্দিকের ভাই আব্দুর রশিদসহ মোট ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী