গাজীপুর থেকে অপহৃত পিইসি শিক্ষার্থী কক্সবাজারে উদ্ধার, আটক ৪

কক্সবাজার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ০৯:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৯:৪২

উদ্ধার হওয়ার পর ট্যুরিস্ট পুলিশের হেফাজতে শিশু জয় গাজীপুর থেকে অপহৃত মো.মোস্তাকিম আলম  জয় (১১) নামের পিইসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। এ ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল চারটার দিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট থেকে জয়কে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।

আটক চার অপহরণকারী মোস্তাকিম আলম  জয় (১১) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার গনেরগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং গাজীপুর কোনাবাড়ির আমবাগ ইউনিক স্কুল অ্যান্ড কলেজের পিইসি পরীক্ষার্থী।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলো— ময়মনসিংহ জেলার নান্দাইলের বাদলের ছেলে শান্ত (১৪), একই জেলার ত্রিশাল এলাকার সাইফুল ইসলামের ছেলে লিটন (২১)ও হৃদয় শেখ (২২), লালমনিরহাট জেলার আলতাফ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক মিজানুর রহমান মণ্ডল (৩৬)।

অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানান, উদ্ধার হওয়া মোস্তাকিম আলম  জয়ের বাবা একজন ব্যবসায়ী। বাবার দোকানের কর্মচারী হলো আটক  শান্ত। গত রবিবার (১৭ নভেম্বর) পরীক্ষা শেষে জয় বাসার উদ্দেশে রওনা দেয়। এসময় শান্ত তার সহযোগীদের নিয়ে কৌশলে জয়কে অপহরণের উদ্দেশ্যে মাইক্রোবাসে তুলে নেয় এবং কক্সবাজারে নিয়ে আসে। অপহরণকারীরা শিশু জয়ের বাবার মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে জয়ের বাবা মো. জাহাঙ্গীর নিজে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। এরই সূত্র ধরে কোনাবাড়ী থানা পুলিশ বিষয়টি কক্সবাজার জেলা পুলিশকে জানায়।এরপর ট্যুরিস্ট পুলিশের একটি দল সমুদ্র সৈকত এলাকার লাবনী পয়েন্ট থেকে জয়কে উদ্ধারসহ চার জনকে আটক করে। জিল্লুর রহমান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুয়া প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে বিল উত্থাপন
জুয়া প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে বিল উত্থাপন
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
এত ঘন ঘন ভূমিকম্প কীসের আভাস 
এত ঘন ঘন ভূমিকম্প কীসের আভাস