ধর্ষণের পর হত্যা, দুই জনের মৃত্যুদণ্ড

পাবনা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১৯:০৪আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৯:০৬

পাবনা পাবনায় গার্মেন্টসকর্মী কাকলীকে (৩০) ধর্ষণ ও হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড ও  প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওয়ালিউর রহমান এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো- পাবনা জেলার সুজানগর থানার বনগ্রামের নিজাম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৪৪) ও তার বন্ধু ঢাকা নবীনগরের মৃত আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪৫)।

কাকলী খাতুন রাজবাড়ী জেলার কালুখালী গ্রামের জলিল সরদারের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রুবেল হোসেনের কাছে চলে যান রাজবাড়ির কালুখালি উপজেলার কাকলী খাতুন। পরে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কথা বলে রুবেলের বন্ধু ইকবাল ও আজিম  তাকে নিয়ে যায়।  ২০১২ সালের ৩ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। বাড়িতে ফিরিয়ে না দিয়ে রাতে সুজানগর উপজেলার রামজীবনপুর মাঠের একটি নার্সারিতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে পুলিশ মাঠ থেকে কাকলীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার পর জড়িত সন্দেহে মোবাইলফোনের কল ট্র্যাকিং করে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরমধ্যে দুই জন আদালতে  জবানবন্দি দেয়। তদন্ত শেষে ২০১৩ সালের ১৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী এসআই  রওশন। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ইকবাল ও আজিমকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া রুবেল ও ইয়াসিন নামের দুই জনকে খালাস দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন