বাজি ধরে সাঁতারে নেমে আহসানউল্লাহর ছাত্র নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ২০:০৬আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২০:২০

ওমর ফারুক হৃদয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর দিঘিতে সাঁতার কাটতে নেমে আহসাননউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম ওমর ফারুক হৃদয়। বুধবার (২০ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। হৃদয় বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।

দুর্গাসাগরে দায়িত্বরত জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. অলি জানান, হৃদয় তার এক বান্ধবী ও বন্ধুর সঙ্গে দুর্গাসাগর ঘুরে দেখতে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে হৃদয়ের সঙ্গে থাকা বন্ধু ও বান্ধবী এসে জানান, তাদের সঙ্গে থাকা হৃদয় সাঁতরে দিঘীর মাঝখানে উঁচু জমিতে যাচ্ছিল। এখন তাকে পাওয়া যাচ্ছে না। এ খবর জেনে অন্যান্য কর্মচারীরা নৌকা নিয়ে তল্লাশি শুরু করে। খুঁজে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

অলি আরও জানান, বন্ধু ও বান্ধবীর সঙ্গে হৃদয় দুইশ টাকার বাজি ধরেন, তিনি সাঁতার কেটে দিঘীর মাঝে থাকা উঁচু জমিতে উঠবেন। এরপর প্যান্ট-শার্ট খুলে লুঙ্গি পরে দক্ষিণ পাড় থেকে সাঁতার কাটা শুরু করেন। পাড় থেকে দিঘীর মাঝ বরাবর যাওয়ার পর হৃদয় হাত ওঠিয়ে কি যেন বলছিলেন। এরপর তাকে আর দেখা যায়নি বলে হৃদয়ের বন্ধু ও বান্ধবী জানান।

ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহমান মুকুল জানান, ধারণা করা হচ্ছে হৃদয় দিঘীর মাঝ বরাবর উঁচু জমিতে পৌঁছার আগেই ডুবে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত হৃদয়ের সন্ধান পাওয়া যায়নি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলভারেজকে পেতে মরিয়া বার্সেলোনা কি পারবে ৫০০ মিলিয়ন ইউরোর ট্র্যাপ কাটাতে? 
আলভারেজকে পেতে মরিয়া বার্সেলোনা কি পারবে ৫০০ মিলিয়ন ইউরোর ট্র্যাপ কাটাতে? 
এলএনজি সরবরাহ শুরু, কমতে পারে গ্যাস সংকট
এলএনজি সরবরাহ শুরু, কমতে পারে গ্যাস সংকট
ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিক পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা পুরস্কার
ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিক পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা পুরস্কার
রকেটের পর এবার মহাকাশে এআই সাম্রাজ্য গড়তে চায় স্পেসএক্স
রকেটের পর এবার মহাকাশে এআই সাম্রাজ্য গড়তে চায় স্পেসএক্স
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা