সাতক্ষীরায় ৯ ভুয়া পরীক্ষার্থীসহ মাদ্রাসাশিক্ষক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ২১:২৪ আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৩০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার দেবহাটায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জালিয়াতি করে অন্য জনের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় নয় ভুয়া পরীক্ষার্থীসহ এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দেবহাটার সখিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

আটক শিক্ষকের নাম নুরুল ইসলাম। তিনি উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকতা করেন।

আটক ভুয়া শিক্ষার্থীরা উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের স্থলে পরীক্ষা দিচ্ছিল। তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।

ওসি বিপ্লব কুমার সাহা জানান, আটক শিক্ষার্থীরা শিশু হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দিয়েছেন। আর শিক্ষক নুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের