স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ আটক দুই

সাতক্ষীরা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ০৭:১০আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৭:১৪
image

সাতক্ষীরার আশাশুনিতে যৌতুকের দাবিতে স্বপ্না রানী মন্ডল (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী প্রশান্ত সরকার ও শাশুড়ি সবিতা সরকারকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারের প্রতীকী ছবি

নিহত গৃহবধূ স্বপ্না রানী মন্ডল একই উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের পরিমল মন্ডলের মেয়ে। নিহতের চাচা শ্যামল কুমার মন্ডল জানান, যৌতুকের দাবিতে তার ভাইজি স্বপ্নাকে প্রায়ই নির্যাতন করতো তার স্বামী প্রশান্ত ও শাশুড়ি সবিতা সরকার। এরই জের ধরে বুধবার রাতে তাকে মারপিট করে গুরুতর আহত করে। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে সে মারা যাওয়ার পর তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করে তারা। তিনি আরও জানান, তার গায়ে মারপিটের একাধিক চিহ্ন রয়েছে।

আশাশুনি থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে নিহতের স্বামী প্রশান্ত সরকার ও শাশুড়ি সবিতা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
জামিন হলেও মুক্তি পাননি সাবেক এমপি সেঁজুতি
সংসারই চলে না, মাংস খাওয়া তো স্বপ্নের মতো
সর্বশেষ খবর
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
বাস টার্মিনাল ঢাকার বাইরে সরাতে কতদিন লাগবে, জানালেন মন্ত্রী
বাস টার্মিনাল ঢাকার বাইরে সরাতে কতদিন লাগবে, জানালেন মন্ত্রী
রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন