শাহ আমানতে দেড় কোটি টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০১৯, ১৪:২৫ আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৪:৩৫

চট্টগ্রামে বিমানবন্দরে দেড় কোটি টাকার সিগারেট জব্দ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২৯ জন যাত্রীর কাছ থেকে ৭ হাজার ১৮৩ মিনি কার্টন সিগারেট জব্দ করেছেন করেছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সিগারেটগুলো জব্দ করা হয়।

কাস্টম হাউস চট্টগ্রামের উপ কমিশনার মো. রিয়াদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, দুবাই থেকে কয়েকজন যাত্রী আমদানি নিষিদ্ধ সিগারেট নিয়ে আসছেন এমন গোপন সংবাদ আসে। ভোর ৫টা ৩৯ মিনিটে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৮ ফ্লাইটে ২৯ জন যাত্রীর ব্যাগ তল্লাশি করে সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দ ৭ হাজার ১৮৩ মিনি কার্টন সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা।

যাদের কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
পার্লারে যাওয়ার সময় নেই? ৩ ধাপেই ফিরুক ত্বকের উজ্জ্বলতা
পার্লারে যাওয়ার সময় নেই? ৩ ধাপেই ফিরুক ত্বকের উজ্জ্বলতা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?