আঞ্চলিক প্রধানসহ হিজবুত তাহরীরের ১৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ নভেম্বর ২০১৯, ১১:২৮ আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:৩৮

চট্টগ্রামের আঞ্চলিক প্রধানসহ হিজবুত তাহরীরের ১৫ সদস্য আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধানসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে সারারাত চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের পাঁচটি টিম পাঁচ ভাগে ভাগ হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে। 

আসামিরা হলেন- আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মাদ এরশাদুল আলম (৩৯), ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মাদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), আফজাল হোসেন আতিক (৩৫), মো. সম্রাট (২২)।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল