‘সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে পারে দোষ হয় না, আমরা কথা বললেই দোষ’

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৫:৫১আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৬:০১

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ভারতের কাছ থেকে দীর্ঘদিনেও তিস্তা নদীর পানি বণ্টনে ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ। ২৫ টাকার পেঁয়াজ ৩শ’টাকায় বিক্রি হয়েছে। এরপরও ভারত পেঁয়াজ দেয়নি। অথচ প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ফেনী নদীর পানি দেওয়ার চুক্তি করে বন্ধুত্ব রক্ষা করেছেন। আওয়ামী লীগ সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে পারে, তাতে দোষ হয় না, আমরা (বিএনপি) কথা বললেই দোষ হয়।’

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস আরও বলেন, ‘বিনা ভোটের সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে একমাত্র লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্য। দেশে গণতন্ত্র ফেরাতে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। এ সরকার সহসাই বেগম জিয়াকে মুক্তি দেবে না। দুর্বার আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা আন্দোলনের প্রস্ততি নেন। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় নেতারা।

এদিকে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সমাবেশস্থল থেকে শুরু করে এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়।

 

/এফএস/
সম্পর্কিত
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে