গুঁড়ো দুধের চা খেয়ে পরিবারের চারজন হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৯:৫৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৯:৫৮

কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে গুঁড়ো দুধ দিয়ে বানানো চা খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এই ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সূত্রে জানা যায়, বড়ধুশিয়া বাজারের আল আমিন স্টোর থেকে শুক্রবার রাতে ২০ টাকা মূল্যের টুডে গুঁড়ো দুধের প্যাকেট কিনে নেন আল আমিন। পরদিন শনিবার সকালে তার পরিবারের লোকজন ওই গুঁড়ো দুধ দিয়ে চা তৈরি করে পান করে। চা পান করার পর আব্দুল হালিমের মেয়ে সোনিয়া (১৬), জেরিন (১৩), আয়শা (৫) ও ছেলে সুজন (৯) বমি করতে থাকে এবং পাতলা পায়খানা শুরু হয়।

শনিবার বিকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা বড়ধুশিয়া বাজারে গিয়ে আল আমিন স্টোর থেকে ২৫টি টুডে গুড়ো দুধ জব্দ করে নিয়ে আসেন।

তিনি জানান, ওই কোম্পানির গুঁড়ো দুধের প্যাকেটের গায়ে মেয়াদ উর্ত্তীণের তারিখ ঠিক রয়েছে। তবে কেন এমন হলো তা নিশ্চিত করতে জব্দ দুধের প্যাকেট ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে অসুস্থতার কারণ জানা যাবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি