মোংলায় যাত্রীবাহী ট্রলার ডুবি, একজনের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ১২:৪৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১২:৫৯

মংলার পশুর নদীতে উদ্ধার অভিযান চলছে

মোংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব ঘাট থেকে মোংলার হোলসিম ঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ওই ট্রলারে ১২০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে সাঁতরে কূলে ওঠা যাত্রীরা।

মৃত ব্যক্তির নাম সুন্দর বিশ্বাস (৫০)। তার বাড়ি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামে।

তবে কত জন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌ বাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব খেয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মোংলার হোলসিম খেয়া ঘাটে আসার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারটি ড্রেজারের নিচে চলে যায়। তাৎক্ষণিক কোনও কোনও যাত্রী সাতরে কূলে উঠতে পারলেও একজন ডুবে যান। ট্রলারের যাত্রীদের বাড়ি দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই মোংলার বিভিন্ন কলকারখানায় চাকরি করেন।

ওসি ইকবাল আরও বলেন, ‘ঘটনাস্থলে আসার পর ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে আমি  জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজদের সন্ধানে পশুর নদীতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফাইড, লাগবে না টাকা
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফাইড, লাগবে না টাকা
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী
চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, গ্রেফতার এক
চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, গ্রেফতার এক
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি