রাজশাহী সীমান্তে তিন জেলেকে ফেরত দিলো বিএসএফ

রাজশাহী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ০৯:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৯:২১

ফেরত আসা তিন জেলে রাজশাহীর বাঘা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় দিকে তাদের আটক করা হয়। পরে বিকালে তাদের ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা জেলেরা হলেন, বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের মোহাম্মদ বাবু (২২), চারঘাটের রাওথা গ্রামের এনামুল হক (৪৫) ও একই গ্রামের হাসিবুল ইসলাম (৩৫)।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাঘা ও চারঘাট উপজেলার সীমান্তের মীরগঞ্জ ও রাওথার পদ্মা নদীর মাঝামাঝি স্থানে মাছ ধরতে যায় জেলেরা। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার খাসমহল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি ও খাসমহল ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এ বৈঠকে আটককৃতদের বিকাল ৪টার দিকে বিজিবি’র হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, ‘আমাদের কাছে বিএসএফ সকাল সাড়ে ৯টায় একটি ম্যাসেজ দেয়। ভারতের সীমান্তের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ৩ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তারপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়েছে। আটককৃতদের বাঘা থানায় সোপর্দ করা হবে।’

এর আগে ২৩ নভেম্বর ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ বাংলাদেশি দুই কৃষককে আটকের পর তাদের বিরুদ্ধে জলংগী থানায় মামলা করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন