রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

রংপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ১৯:৪০ আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা পূর্ব ঘোষণা ছাড়াই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। তাদের আকস্মিক ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। চিকিৎসা না পেয়ে অনেক রোগী হাসপাতাল ছেড়ে  চলে যাচ্ছেন। জানা গেছে, নার্স কর্তৃক এক  চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচি পালন করছেন।  

বুধবার (২৭ নভেম্বর) ধর্মঘটের সমর্থনে ইনটার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

হাসপাতালের সামনে সমাবেশে বক্তব্য রাখেন– ইনটার্ন চিকিৎসকদের সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীসহ অন্য নেতারা। এ সময় তারা বলেন, ‘গত সোমবার রাতে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে এক নার্সের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর পরদিন সকালে ডা. আরিফ নামে এক ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন নার্সরা। এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করে পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেও কোনও প্রতিকার না পাওয়ায় বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট করতে আমরা বাধ্য হয়েছি।’ বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

অন্যদিকে, নার্সেস অ্যাসোসিয়েশনের নেত্রী মাহমুদা আখতার জানান, সোমবার রাতে তাদের এক সহকর্মী ইনজেকশন রোগীর শরীরে পুশ করার সময় ইনজেকশনের ডিস্ট্রিল ওয়াটার একজন ইনটার্ন চিকিৎসকের শরীরে সামান্য পরিমাণ পড়ে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে নার্সরা মঙ্গলবার সকালে পরিচালকের কার্যালয়ে স্মারকলিপি দেন।

ইনটার্ন চিকিৎসকরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনের নামে হাসপাতালে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহাদত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ তবে ইনটার্ন চিকিৎসকরা কোনও আলটিমেটাম ছাড়া কেনো ধর্মঘট করছে সে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
‘হীরার শহর’ সুরতের মেট্রোতেও হীরার ছোঁয়া, ভ্রমণে মিলবে অন্যরকম অভিজ্ঞতা
‘হীরার শহর’ সুরতের মেট্রোতেও হীরার ছোঁয়া, ভ্রমণে মিলবে অন্যরকম অভিজ্ঞতা
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক