অবশেষে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশনের শুনানি

রাঙামাটি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ২৩:১০আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২৩:১৯

কমিশনের সভায় অংশগ্রহণকারীরা ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে পাহাড়ের বিরোধপূর্ণ ভূমি নিয়ে শুনানির কার্যক্রম আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে।’ বলেছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে রাঙামাটি সার্কিট হাউজে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় আনোয়ার আল  হক বলেন, ‘রাঙামাটি জেলা পরিষদের ভবনে আমাদের নতুন শাখা অফিস হচ্ছে। সেখানে আগামীতে সভাসহ যাবতীয় কাজ করা হবে। খাগড়াছড়িতে আমাদের প্রধান অফিস এবং রাঙামাটি ও বান্দরবানে আমাদের শাখা অফিস থাকবে।’

আলোচনা সভায় চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ‘আমরা ন্যায় ও ন্যায্যভাবে ভূমি নিয়ে সমাধান দিতে পারবো। বিধিমালার বিষয়ে আঞ্চলিক পরিষদ সরকারকে যে পরামর্শ দিয়েছে তা গ্রহণ করেই যেন সেটি প্রণয়ন করা হয়। এতে আমাদের কাজের জন্য সুবিধা হবে।’

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, ‘ভূমির জটিলতা নিয়ে এখানকার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা, উন্নয়ন– সবকিছু জড়িত। চুক্তির ২২ বছর পরও এখনও ভূমি ব্যবস্থাপনা জেলা পরিষদে হস্তান্তরিত হয়নি। এখনও অনেক জটিলতা রয়ে গেছে। আশা করি, ভূমি কমিশন চেষ্টা করবে এই জটিলতার মধ্যে সুষ্ঠু সমাধান দেওয়ার।’

সভা শেষে জেলা পরিষদের নতুন ভবনে ভূমি কমিশনের শাখা অফিস পরিদর্শন করেন কমিশনের কর্মকর্তারা।

এর আগে, বিরোধপূর্ণ ভূমি নিয়ে দরখাস্ত আহ্বান করা হলে দু দফায় তিন পার্বত্য জেলায় তিন হাজার ৯৩৩টি আবেদন জমা পড়ে বলে কমিশন সূত্রে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
মা-বাবা ও দাদা-দাদিকে কানাডায় নেওয়ার আবেদন স্থগিত
মা-বাবা ও দাদা-দাদিকে কানাডায় নেওয়ার আবেদন স্থগিত
কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে পদ্মা-যমুনায়
কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে পদ্মা-যমুনায়
২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা