গ্রাহকের টাকা আত্মসাৎ: ইস্টার্ন ব্যাংকের আরও ৩ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০১৯, ২৩:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২৩:৪০

 জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের এক কর্মকর্তাসহ তিন জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। বুধবার (২৭ অক্টোবর) বিকালে তাদেরকে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি টিম। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন জন হলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার কোতোয়ালি থানার ঝাউতলা এলাকার মৃত সফিউল ইসলাম চৌধুরীর ছেলে সামিউল সাহেদ চৌধুরী, খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৩২) ও ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল মাবুদ।

লুৎফুল কবির চন্দন বাংলা ট্রিবিউনকে বলেন, ইস্টার্ন ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এক আসামিকে জিজ্ঞাসাদে এই তিন জনের নাম উঠে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ তিন জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, এরআগে মিথ্যা তথ্য ও নথি দিয়ে ব্যাংক গ্রাহকের ১২ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৪৩৩ টাকা আত্মসাতের অপরাধে গত ২ অক্টোবর ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের হয়। এরমধ্যে, একটি মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবিরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৫, শীর্ষে মিরপুর 
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৫, শীর্ষে মিরপুর 
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
পাঁচ নদীর পানি বিপদসীমার ওপরে
পাঁচ নদীর পানি বিপদসীমার ওপরে
লৌকিকতা ইবাদত ও সৎকর্ম ধ্বংস করে দেয়
লৌকিকতা ইবাদত ও সৎকর্ম ধ্বংস করে দেয়
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে