সুইট কর্ন ঘোষণা দিয়ে এনার্জি ড্রিংকস আমদানি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০১৯, ১২:২৯ আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১২:৩৫

সুইট কর্ন ঘোষণা দিয়ে এনার্জি ড্রিংকস আমদানি! সুইট কর্ন ঘোষণা দিয়ে চীন থেকে আনা একটি চালানে চকলেট, ওয়েফার, বিস্কুট, এনার্জি ড্রিংকস পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার (২৭ নভেম্বর) এই চালানের এসব পণ্য জব্দ করেন তারা।

ডেপুটি কাস্টমস কমিশনার মো. নূরউদ্দিন মিলন এ তথ্য জানিয়েছেন।

১৩ হাজার ২০ কেজি সুইট কর্ন ও ৩ হাজার ২৩৫ কেজি কিডনে বিনসের ঘোষণা দিয়ে এই চালানটি আনা হয় বলে তিনি জানান।

ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে চালানটি আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের শেখ মুজিব সড়কের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এলিট এন্টারপ্রাইজ। ‘ওশান নাভা শেভা’ নামের জাহাজে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এরপর গত ১৭ জানুয়ারি বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

নূরউদ্দিন মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিথ্যা ঘোষণায় পণ্য আনা হয়েছে, এমন গাপন সংবাদ থাকায় চালানটি গোয়েন্দা নজরদারিতে ছিল। বিষয়টি বুঝতে পেরে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এতদিন পণ্য খালাস করতে আসেনি। দীর্ঘদিন পর এআইআর  শাখা নিজস্ব ব্যবস্থাপনায় কন্টেইনাটির কায়িক পরীক্ষা করার সময় এতে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘বিল অব এন্ট্রিতে ১৩ হাজার ২০ কেজি সুইট কর্ণ এবং ৩ হাজার ২৩৫ কেজি কিডনে বিনস আনার ঘোষণা থাকলেও কায়িক পরীক্ষায় চালানটিতে এসব পণ্য পাওয়া যায়নি। ঘোষিত পণ্যের বদলে চালানটিতে ১২ পদের চকলেট, ওয়েফার, বিস্কুট, এনার্জি ড্রিংকস পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনার মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ৮০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। কারণ, চালানটির ঘোষিত পণ্যের রাজস্ব কর ছিল ৭ লাখ টাকা। আর কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের শুল্কায়ন করা হয় এক কোটি টাকা।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর