সাবেক এমপির অবৈধ ভবন দখলে নিয়ে ভূমি কার্যালয়

পিরোজপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৩:০৮ আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৩:২১

স্বরূপকাঠীর আউয়াল ফাউন্ডেশন এখন ভূমি কার্যালয় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এর নামে স্বরূপকাঠী উপজেলা শহরে প্রতিষ্ঠিত আউয়াল ফাউন্ডেশনের ভবন দখলে নিয়েছে উপজেলা প্রশাসন। স্বরূপকাঠী পৌর শহরের ফেরিঘাট সড়কে আউয়াল ফাউন্ডেশনের অবস্থান। সেখানে স্বরূপকাঠি ইউনিয়ন/ পৌরসভা ভূমি অফিসের নামে সাইন বোর্ড ঝুলানো হয়েছে।

স্বরূপকাঠী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক বলেন, ‘সরকারি জমিতে কারও পাকা ভবন করার এখতিয়ার নেই। উপজেলা ইমাম সমিতির নামে লিজ দেওয়া জায়গাটি তিনি দখল করে সেখানে ব্যক্তিগত নামে ভবন নির্মাণ করেন। এটা সম্পূর্ণ অবৈধ। বুধবার বিকালে আউয়াল ফাউন্ডেশনে স্বরূপকাঠি ইউনিয়ন/ পৌরসভা ভূমি অফিসের নামে সাইন বোর্ড ঝুলানো হয়েছে। এসময় ভবনের ভেতরে কাউকে না পেয়ে ফাউন্ডেশনে থাকা আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র অফিসের ভেতরের একটি কক্ষে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল তার স্ত্রী লায়লা পারভীনের মাধ্যমে উপজেলা ইমাম সমিতির নামে ওই জায়গাটি বরাদ্ধ নিতে আবেদন জমা দেন। আবেদন জমা দিয়েই তিনি জায়গাটি দখলে নিয়ে সেখানে আউয়াল ফাউন্ডেশন নামে টিনের চালা বিশিষ্ট একটি পাকা ভবন তৈরি করেন।

স্বরূপকাঠী উপজেলা সদর ভূমি অফিসের তহশিলদার মো. আলতাফ হোসেন জানান, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আউয়াল ফাউন্ডেশন ভবনটি দখলে নেওয়া হয়েছে। এখন থেকে সেখানে  ভূমি অফিসের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ‘ভবনটি উপজেলা সদর ভূমি অফিসের নামে লিজ নিয়ে ভূমি অফিসের সাইনবোর্ড ঝুলানো হয়েছে। এখন থেকে ওটাই হবে স্বরূপকাঠি ইউনিয়ন/ পৌরসভা ভূমি অফিস।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত