রাজনীতি করে একদল মানুষ রাতারাতি বটগাছ বনে গেছে: চরমোনাই পীর

বরিশাল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৩ আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৬

বরিশালে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘নামাজ যেমন ফরজ ইসলামী রাজনীতিও তেমন ফরজ। কিন্তু রাজনীতি এখন পুঁজিতে পরিণত হয়েছে। রাজনীতি করে একদল মানুষ কলাগাছ নয় বরং রাতারাতি বটগাছ বনে গেছে। এই রাজনীতির জন্য আমার নামে ১৮টি মামলা হয়েছে। কিন্তু আমি আওয়াজ তোলা থেকে বিরত হইনি।’

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চরমোনাই মাদ্রাসার বার্ষিক মাহফিলের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। সৈয়দ রেজাউল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি নয় বরং আদর্শকে আঁকড়ে ধরে ইবাদতের রাজনীতি করে। আল্লাহ ও তাঁর রাসূলের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘একদল আলেম নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য অন্যের সমালোচনা করে। আমি কুরআন হাদীসের ওপর চলার চেষ্টা করে আপনাদেরও সেই পথে চলার আহ্বান জানাই। এরপরও যদি আপনারা দেখেন যে আমি কুরআন-সুন্নাহর বিরুদ্ধে চলতে বলি তবে তা আমাকে দেখিয়ে দিলে আমি সংশোধন করে নেবো।’

গত ২৬ নভেম্বর দুপুরে উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়, আজ শুক্রবার সকাল সাড়ে৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মোনাজাতে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ এবং রোহিঙ্গা, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মিরসহ নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য দোয়া করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়