আমগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

যশোর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৭:৪৩ আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

 যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের ফারুক ইকবাল নামে এক ব্যক্তির আমবাগানের প্রায় দেড়শ’ গাছ (আম্রপলি) কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একইরাতে তার প্রতিবেশী এক মুক্তিযোদ্ধার জমির চারটি লিছু গাছও কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

এরআগে রাতের আঁধারে দুর্বৃত্তরা ইকবালের বাগানের প্রায় এক হাজার পেয়ারা গাছও কেটে ফেলেছিল। ২৭ নভেম্বর রাতের এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাগানমালিক ইকবাল চৌগাছা থানায় অভিযোগ করেছেন।

ফারুক ইকবাল বলেন, তিন বছর আগে গ্রামের মাঠে সাড়ে তিন বিঘা জমিতে আম্রপলি জাতের প্রায় দেড়শ’ আমের চারা লাগিয়েছিলাম। গাছগুলিতে এবার মুকুল আসতো। এমন সময়ে গত বুধবার রাতে কোনও এক সময়ে দুর্বৃত্তরা বাগানের গাছগুলো কেটে ফেলে। আমগাছের সঙ্গে কার শত্রুতা তা তিনি নিজেও বুঝতে পারছেন না। আমগাছ লাগানোর আগে একই জমিতে থাই পেয়ারার চাষ করেছিলাম। তবে পেয়ারাগাছে ফুল আসা শুরু হলে প্রায় এক হাজার পেয়ারার চারা কেটে ফেলে দুর্বৃত্তরা। পেয়ারা ও আম চাষ করতে গিয়ে তিনি প্রায় ৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।

অপর ভুক্তভোগী মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বলেন, গত তিন বছর ধরে একটি চক্র মাঠের বিভিন্ন ফসল ও গাছ কেটে ফেলছে। তারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে তার সাড়ে ৩ বিঘা জমির লিচুগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। সেবার একই গ্রামের রফিউদ্দিনের দেড় বিঘা জমির প্রায় একশ’ আমগাছ কেটে ফেলা হয়। একইভাবে তবিবুর রহমানের ৩ বিঘা জমির আমগাছ, মতিউর রহমানের সাড়ে ৩ বিঘা জমির আমগাছ কেটে ফেলে দুর্বৃৃত্তরা।

যোগাযোগ করা হলে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার