‘স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের ভুলেই একই লাইনে দুই ট্রেন’

রাজশাহী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৮:২৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:২৬

আড়ানী স্টেশনে একই লাইনে দুই ট্রেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসার ঘটনায় স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবহান।

তিনি বলেন, তদন্ত কমিটি সকালে (শুক্রবার, ২৯ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে স্টেশন মাস্টার এনামুল হক ও পয়েন্টম্যান রওশন আলীর অবহেলার বিষয়টি উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন জমা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

এদিকে দুই ট্রেনের মুখোমুখি হওয়া ঘটনায় স্টেশনের মাস্টার ও পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে ঈশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেন এবং রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনটি একই লাইনে চলে আসে।

তবে চালকদের বুদ্ধিমত্তার কারণে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায় দুটি ট্রেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রঙিন পানীয়ের স্বাদে শৈশবের স্মৃতি ও সৃজনশীলতার উৎসব
রঙিন পানীয়ের স্বাদে শৈশবের স্মৃতি ও সৃজনশীলতার উৎসব
যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যায় আটক ৯, অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা
যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যায় আটক ৯, অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা
গাইবান্ধায় ভুল আগাছানাশকে ১৫ শতক ধানের জমি নষ্ট, দিশেহারা কৃষক
গাইবান্ধায় ভুল আগাছানাশকে ১৫ শতক ধানের জমি নষ্ট, দিশেহারা কৃষক
বিডা-বেজা-পিপিপিএ একীভূত: আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর
বিডা-বেজা-পিপিপিএ একীভূত: আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত