ছাত্রলীগ নেতার দুই দেহরক্ষী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ০৯:২৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:২৫

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দুই দেহরক্ষী দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের দুই দেহরক্ষী পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম সন্ত্রাসী ছিল। তাদের গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাতে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড়ে তাদের নিয়ে অভিযানে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বীপ আজাদ শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে। আর সাইফুল ইসলাম কালীগঞ্জের সাইহাটি গ্রামের সবুর সরদারের ছেলে। 

বন্দুকযুদ্ধের এই ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্রলীগ নেতা সৈয়দ সাদিকুর রহমান সাদিক সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান দাবি করেন, দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। কালীগঞ্জের এক ব্যক্তির ২৬ লাখ টাকা ছিনতাইসহ বিভিন্ন লোককে হত্যার সঙ্গে দ্বীপ ও সাইফুল জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

তিনি আরও জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে শুক্রবার মধ্য রাতে বকচরা মোড় এলাকায় যায় পুলিশ। তাদের নিয়ে ওই এলাকায় পৌঁছালে দ্বীপ ও সাইফুলকে ছাড়িয়ে নেওয়ার জন্য তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দ্বীপ ও সাইফুল গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। 

/জেবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি