লন্ডন প্রবাসীর গ্রামের বাড়ি থেকে বিএমডব্লিউ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ০৯:৫০ আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৫:৩০

উদ্ধার করা বিএমডব্লিউ গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে লন্ডন প্রবাসী গাজীউর রহমানের বাড়ি থেকে বিলাসবহুল একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ নভেম্বর) ওই বাড়িতে অভিযান চালিয়ে সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের একটি টিম গাড়িটি জব্দ করে। এসময় সেখানে গাড়ির মালিক ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীউর রহমান কার্নেট (শুল্কমুক্ত সুবিধা) সুবিধায় গাড়িটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করেছেন। গাড়ির মেয়াদ শেষ হওয়ায় তিনি সেটি গ্রামের বাড়িতে রেখে দেন। বাড়ির লোকজন শুল্ক কর্মকর্তাদের গাড়ির কাগজ দেখাতে পারেনি এবং গাড়ির চাবিও পাওয়া যায়নি। আর গ্রামের রাস্তা সরু হওয়ায় রেকার নেওয়া যায়নি। এজন্য গোয়েন্দা টিম স্থানীয় মেম্বার আব্দুল আলীর জিম্মায় গাড়িটি রেখে আসে। শনিবার (৩০ নভেম্বর) সকালে গাড়িটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে।

সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, ‘আমরা গাড়িটি জব্দ করে সাময়িকভাবে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়িটি আমাদের জিম্মায় নিয়ে যাবো। এরপর মালিক বৈধ কাগজ দেখাতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় কাস্টমের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান জানান, তারা শুল্ক বিভাগকে সব ধরনের সহায়তা করবে। গাড়িটি দেখার জন্য দু’জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউপি মেম্বার আজগর আলী বলেন, ‘গাড়িটি আমার জিম্মায় আছে। শনিবার সকালে গাড়ির মালিক ঢাকা থেকে এসে চাবি দেবেন এবং গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করবেন।’

এ ব্যাপারে গাজীউর রহমানের আইনজীবী আব্দুল হাই বলেন, ‘সরকারের যে কোনও দফতর গাড়িটি নিতে চাইলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো। আমরা বিষয়টি আইনগতভাবেই দেখবো।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ৫ পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ৫ পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত্রীর
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা