পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ১৬:৫৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:২৮

পাটুরিয়া ঘাট (ফাইল ছবি) সারাদেশে নৌশ্রমিকদের ডাকা লাগাতার ধর্মঘটে নৌযান চলাচল বন্ধ থাকলেও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া রুট স্বাভাবিক রয়েছে। এ রুটে ৩৪টি লঞ্চ ও ১৮টি ফেরি চলাচল করছে। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাটুরিয়া-দৌলতদিয়ার নৌশ্রমিকরা জানান, এই রুটে নৌযান শ্রমিক ফেডারেশনের কোনও শাখা নেই। তাই এখানে লঞ্চ বন্ধ রাখার ব্যাপারে তাদের কোনও নির্দেশনা নেই। এই রুটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিনের চেয়ে প্রতিটি লঞ্চে যাত্রীর সংখ্যা বেশি ছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা এবং নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন