জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জামসহ ৬ জামায়াতকর্মী আটক

নড়াইল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৮:১৫

জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৬ জামায়াতকর্মী নড়াইলে জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

আটক জামায়াতকর্মীরা হলো–তুলারামপুর গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী ফিরোজা খানম (৪০), আব্দুর রউফ মোল্লা (৬৫) ও তার ছেলে শহিদুল ইসলাম (৩৮), সোহাগ হোসেন ভূঁইয়া (৩২), আব্দুস সোবহান মোল্লা (৩০) ও আলমগীর হোসেন (৪০)। 

পুলিশ জানায়, প্রথমে সদর উপজেলার তুলারামপুর গ্রামের মদিনাপাড়ায় অভিযান চালিয়ে নারীকর্মীসহ তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে শুক্রবার দিনগত রাতে আরও তিন জামায়াতকর্মীকে আটক করা হয়।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে তুলারামপুরে গোপন বৈঠক করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
আলিয়া মাদ্রাসার হ‌লে প্রবেশ কর‌তে পারছেন না বলে অভিযোগ শিবিরের  
আলিয়া মাদ্রাসার হ‌লে প্রবেশ কর‌তে পারছেন না বলে অভিযোগ শিবিরের  
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
গণঅভ্যুত্থান দিবসের বক্তব্য নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ৭
গণঅভ্যুত্থান দিবসের বক্তব্য নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ৭
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে