নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট বন্ধের আহ্বান মালিকদের

খুলনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ২৩:২১আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২৩:২৫

খুলনা

নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটকে অবৈধ ধর্মঘট বলে আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ।

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকদের এই অবৈধ ধর্মঘট বন্ধ করতে হবে। সরকারি গেজেট বহির্ভূত অবৈধ দাবি প্রত্যাহার করতে হবে। মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের যৌথ উপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ২০১৬ সনে নৌযান শ্রমিকদের ১০৩ শতাংশ বেতন ভাতা বৃদ্ধি করে একটি গেজেট ৫ বছরের জন্য অনুমোদন করা হয়েছিল, যার মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। সুতরাং এই বেতন-ভাতা বৃদ্ধিসহ এখন নৌযান শ্রমিকদের যে কোনও দাবি-দাওয়া অনৈতিক, আইন বহির্ভূত এবং অবৈধ। সে কারণে চলমান অবৈধ নৌযান শ্রমিক ধর্মঘট অবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।

এছাড়া সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্রান্তকারী মহল দেশব্যাপী নৌপথে নৈরাজ্য সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার