তারামন বি‌বি’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
০১ ডিসেম্বর ২০১৯, ১০:১৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫১

মুক্তিযোদ্ধা তারামন বিবি

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির প্রথম মৃত্যুবা‌র্ষিকী আজ (১ ডিসেম্বর)। শ্বাসকষ্টজ‌নিত রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের এই দিনে তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। 

তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, ‘আমার মায়ের মৃত্যুবা‌র্ষিকীতে বাড়িতে কোরআন খতমসহ মিলাদ ও দোয়া মাহ‌ফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

মৃত্যুবার্ষিকী পালনে প্রশাসন থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মায়ের দাফনের পর থেকে সরকা‌র কিংবা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করা হয়‌নি। এমন‌কি মায়ের কবর‌টিও আমরা পা‌রিবা‌রিক উদ্যোগেই সংরক্ষণ করছি।’

প্রশাসনের কোনও উদ্যোগ আছে কিনা জানতে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তি‌নি ফোন রি‌সিভ করেননি।

প্রসঙ্গত, বীরপ্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তার বাবার নাম আবদুস সোবহান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাউল-ফকিরদের চুল কাটার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ
বাউল-ফকিরদের চুল কাটার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ
আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল
আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল
আবুল কাসেম ফজলুল হকের বিশেষ সাক্ষাৎকার
“দেশে দেশে জঙ্গিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে”আবুল কাসেম ফজলুল হকের বিশেষ সাক্ষাৎকার
নতুন অর্থবছরেও ৪৩ খাতের রফতানিতে নগদ সহায়তা বহাল, হার অপরিবর্তিত
নতুন অর্থবছরেও ৪৩ খাতের রফতানিতে নগদ সহায়তা বহাল, হার অপরিবর্তিত
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়