এমপির গাড়ি ফিরিয়ে দিলেন ফিলিং স্টেশন শ্রমিকরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ০৯:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৫

এমপির গাড়ি

ঠাকুরগাঁওয়ে এমপিকে বহনকারী গাড়িতেও জ্বালানি (ডিজেল) দেননি ধর্মঘটরত ফুয়েল স্টেশন শ্রমিকরা। রবিবার সকাল ১০টার দিকে শহরের চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সফর শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। তাকে বহনকারী দুটি গাড়ি শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে জ্বালানি নেওয়ার জন্য গেলে সেখানে কর্মরত শ্রমিকরা জ্বালানি সরবরাহ না করেই গাড়ি দুটি ফিরিয়ে দেন। এ সময় গাড়িতেই বসা ছিলেন এমপি রমেশ চন্দ্র্র সেন।

পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় জানান, আমাদের মালিকের নির্দেশে আমরা সব ধরণের জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি। কতদিন বন্ধ থাকবে তা জানি না।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি এনামুল হক বলেন, ‘আমরা এর আগেও সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। এবার ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টিকালের ধর্মঘট কর্মসূচি চলবে।

এদিকে আগাম কোনও প্রকার প্রচার প্রচারণা ছাড়াই পাম্প ধর্মঘট শুরু হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে জ্বালানি ব্যবহারকারী মানুষ। চারিদিকে চলছে হাহাকার, রাস্তায় মোটরবাইক কমে গেছে, অনেক যানবাহনই তেলের অভাবে রাস্তায় নামতে পারেনি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও