মোংলা বন্দরকে ধ্বংস করেছে বিএনপি: কেসিসি মেয়র

মোংলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১১:৫০



মোংলা বন্দরকে ধ্বংস করেছে বিএনপি: কেসিসি মেয়র খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘বিএনপির আমলে মোংলা বন্দরে কোনও কাজ হয়নি, বন্দরকে ধ্বংস করার সব পরিকল্পনা করেছিল তারা। চাঁদাবজির ভয়ে কোনও ব্যবসায়ী আসতো না এই বন্দরে। কোনও শিল্পকারখানাও হয়নি তখন। বিএনপি রাষ্ট্র ক্ষমতাকালীন নাব্য সংকটে এই বন্দরে কোনোদিন ড্রেজিংও হয়নি। কারণ এই অঞ্চল এবং এই বন্দরের প্রতি কোনও দরদ ছিল না তাদের।’

রবিবার (১ ডিসেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কেসিসি মেয়র খালেক বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে এই বন্দরকে নতুনভাবে প্রাণ দিয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে, আন্তর্জাতিকভাবে এই বন্দর এখন সাফল্য পেয়েছে। এর অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যা লি করে বন্দর কর্তৃপক্ষ। পরে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘সর্বোচ্চ পণ্য হ্যান্ডিংয়ের জন্য মেসার্স এ হক চৌধুরী অ্যান্ড সন্স কোম্পানির মালিক মো. ওহিদুর রহমানকে সন্মাননা স্মারক প্রদান করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এছাড়া আমদানি-রফতানিতে বিশেষ অবদানের জন্যও বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেনসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
‘একদল উচ্ছেদ করে আরেকদল টাকা নিয়ে আবার বসায়, চক্রাকারে চাঁদাবাজি চলছে’
মুগদায় নাসীরুদ্দীন পাটোয়ারী ‘একদল উচ্ছেদ করে আরেকদল টাকা নিয়ে আবার বসায়, চক্রাকারে চাঁদাবাজি চলছে’
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান-সানায়ে তাকাইচি
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান-সানায়ে তাকাইচি
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা