গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ডিসেম্বর ২০১৯, ১১:০৯ আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১১:২২

বিস্ফোরণ চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ওয়ার্কশপের বাইরে রাস্তার ওপর ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে ওই ওয়ার্কশপের ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

দগ্ধরা হলেন- রাজীব দাশ (৩৫), ওসমান গনি (৩৫), নুর আলম (৩৫), এনায়েত (৩০), নোমান (২৫) ও রাকিব (১৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় ছয় জনকে হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের বার্ণ ইউনিট ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আট জন নিহত হন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন