৭০ হাজার ডলারসহ দুই জন আটক

রাজবাড়ী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:১২

৭০ হাজার ৬ শ’ ডলারসহ আটক পাঁচারকারীরা

রাজবাড়ীতে জেলা সদরের বাগমারা এলাকার সাগর এগ্রোফুড লিমিটেডের সামনে থেকে ৭০ হাজার ৬ শ’ ডলারসহ ২ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজবাড়ী জেলার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন এ কথা জানান।

আটক ব্যক্তিরা হলো, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মোকনা ইউনিয়নের কাজীবাড়ী গ্রামের মো. আবু সাঈদ মিয়ার ছেলে মো. পারভেজ মিয়া (৩০) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার খলিলাবাদ গ্রামের কাদের আলরি ছেলে মো. শওকত আলী (৩২)।

রাজবাড়ী জেলার অতিরিক্তি পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শনিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. ওমর শরীফ তার ফোর্সসহ কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাবেয়া পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৭০ হাজার ৬ শ’ ডলারসহ দুই জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা পেন্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ডলারগুলো নিয়ে দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি