তেলের ড্রাম বিস্ফোরণ, দুই শিশু দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:২৬ আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৯

চমেক হাসপাতাল (ছবি সংগৃহীত) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আরেফিন নগরে পাম তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে দুই শিশু দগ্ধ হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকার খাজা স্টোরে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। আগুনে দুই শিশুর শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে বলে তিনি জানান।

দগ্ধ দুই শিশু হলো মুক্তিযোদ্ধা কলোনির ইয়াছিনের ছেলে রিফাত (৮) ও একই এলাকার মোস্তফার ছেলে মোবারক (৫)।

শীলব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে  বলেন, খাজা স্টোর নামে একটি দোকানের কর্মচারীরা পাম তেলের একটি ড্রামের ওপরের ঢাকনা না খুলে নিচে আগুন দিয়ে গরম করার সময় ড্রামটি বিস্ফোরিত হয়। এসময় ওই দোকানের পাশে খেলতে থাকা দুই শিশু দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বার্ন ইউনিটে ভর্তি করানোর পরামর্শ দেন। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা