বরিশালে অনুমোদনবিহীন ওষুধ জব্দ, দোকান ম্যানেজারকে লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৪০ আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৬

 বরিশালের নগরীর জেলখানা মোড় এলাকায় ‘দি মেডিকাস’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই দোকানের ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

মোবাইলকোর্ট অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদফতর এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় ‘দি মেডিকাস’ ওষুধের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বেশ কিছু ওষুধ পাওয়া যায়। এই অপরাধে দোকানের ম্যানেজার সাইদুর রহমানকে দ্য ড্রাগ অ্যাক্ট ১৯৪০" এর ২৭ ধারার বিধানমতে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং অনুমোদনহীন সব ওষুধ জব্দ করা হয়।

 অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ড্রাগ সুপার বরিশাল এসএম এম সুলতানুল আরেফিন।

 

 

/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
কী, কেন, কীভাবে চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
ইতিহাসের শহর এথেন্সে এখন খাবারও ভ্রমণের অন্যতম আকর্ষণ
ইতিহাসের শহর এথেন্সে এখন খাবারও ভ্রমণের অন্যতম আকর্ষণ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে