আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৮

নরসিংদী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১২:৫১ আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮

নরসিংদীতে উদ্ধার হওয়া টেঁটা (ফাইল ছবি) নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আট জন টেঁটাবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও অন্যদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজীকে ঢামেকে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গহর আলী (২৫), মিছির আলী (১৮), কাউছার (২২) মেহেদী (১৯), অহর উদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে দুই পক্ষের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের আট জন আহত হন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন