৯ লাখ টাকার প্রসাধনীসহ ছয় জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:১৪

অবৈধ কসমেটিক্সসহ আটক ছয় জন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে ৯ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। রবিবার রাত সাড়ে ১২টার দিকে কসবা-কুটি সড়কের উলুচরা এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি মালামালসহ তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা কসবা-কুটি সড়কে মাইক্রোবাসটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইমামী সেভেন ওয়েল, ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইমামী কেশ কিং তৈল, সান সিল্ক শ্যাম্পু, ডাবল ভাটিকা কোকোনাট তেলসহ কমপক্ষে ৯ লাখ টাকার মালামাল উদ্ধারসহ ৬ জনকে আটক করে।

আটককৃতরা হলো, কসবা উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে সালাউদ্দিন শাহীন (৫৫) ফেনী জেলার ছাগল নাইয়া এলাকার হারুনুর রশিদের ছেলে মনসুর হোসেন (২৮), একই এলাকার মো. হোসেনের ছেলে ইউনুছ (৩২), মো. নরুন্নবী মিয়ার ছেলে ছালামত উল্লাহ সুমন (৩৩), আলী আহাম্মদের ছেলে আশ্রাফুল আলম (২৪) ও কমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলার সিনাই মুরি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩৫)।

ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে পণ্যগুলো বিক্রি উদ্দেশে তারা কুমিল্লা, ফেণী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় কসবা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?
আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার ‎
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার ‎
কোমে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
কোমে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা