চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ২০:০৮ আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২০:০৮

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে জামালপুরে। শনিবার (১৪ ডিসেম্বর) শহরে মৌন শোভাযাত্রা ও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং স্বজনরা।

দুপুরে ‘আমজাদ হোসেন চর্চা কেন্দ্র’র উদ্যোগে শহরের তমালতলা থেকে একটি মৌন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বকুলতলা হয়ে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আলী ইমাম দুলাল, কবি ও সাংবাদিক সায্যাদ আনসারী,  তারিকুল ফেরদৌসসহ বিভন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সদস্যরা আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ৭৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। পরে জামালপুর পৌর কবরস্তানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোহেল আফ্রিদি কোথায়?
সোহেল আফ্রিদি কোথায়?
মায়ের শিফন শাড়িতে মুনমুন, দিদিমার দুলে রাইমা! স্মৃতির সাজে ফিরলেন সুচিত্রা
মায়ের শিফন শাড়িতে মুনমুন, দিদিমার দুলে রাইমা! স্মৃতির সাজে ফিরলেন সুচিত্রা
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট